নন্দীগ্রামে নির্বাচিত সুফল ভোগীদের পশুখাদ্য উপকরণ বিতরণ


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক নির্বাচিত সুফল ভোগীদের উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নন্দীগ্রাম, বগুড়া এর আয়োজনে উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায় এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ভেটেরি নারী সার্জন ডা. মো. রাশেদুল ইসলাম, ভাটরা ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত মাহাবুর রহমান নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মামুন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, প্রাণিসম্পদ দপ্তরের নির্বাচিত সুফল ভোগী ৩৪ জনের মাঝে ৭৯.৬ কেজি করে বকনার দানাদার খাবার, ৩৪ জনের মাঝে ১১৯.৬ কেজি করে ষাঁডের দানাদার খাবার এবং ৮১ জনের মাঝে ২৫ কেজি করে ছাগলের দানাদার খাবার বিতরণ করা হয়েছে।
