
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আজ রোববার দুপুর সাড়ে ১২টায় নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট-বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
পরবর্তীতে আলপুনিয়া গ্রামে একটি বিস্কুট, চানাচুর তৈরির কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই অনুমোদন ব্যতীত খাবার সামগ্রী উৎপাদন করার অপরাধে আইলপুনিয়া গ্রামের মোছা. রেনুকা বেগম (৫০) কে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
এছাড়াও জ্বালানী তেলের মজুদ, বিতরণ ও ব্যবস্থাপনা মনিটরিং এর উদ্দেশ্যে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করা করেন। পরিদর্শনকালে মজুদের হিসাব সঠিকভাবে সংরক্ষণ, গ্রাহকদের বিক্রির রশিদ প্রদান করা, অতিরিক্ত দামে জ্বালানী বিক্রি না করা, বিক্রির ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সীমা বজায় রাখাসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক আবু মুছা সরকার ও নন্দীগ্রাম থানা পুলিশ সহযোগিতায় ছিলেন।