শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে বিএডিসি সার-বীজ ডিলার এ্যাসোসিয়েশন এর সাধারণ সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে বিএডিসি সার-বীজ ডিলার এ্যাসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজ চত্ত্বরে বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশন এর আয়োজনে জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে এবং কোরবান আলী’র সঞ্চালনায় উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি সার-বীজ ডিলার এ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার আহবায়ক বেলাল উদ্দিন। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএডিসি সার-বীজ ডিলার এ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সদস্য সচিব নুর মোহাম্মদ বাবু, সদস্য সানোয়ার রহমান সানা, বিএডিসি সার-বীজ ডিলার এ্যাসোসিয়েশন নন্দীগ্রাম উপজেলা শাখার উপদেষ্টা আব্দুর রাজ্জাক সরকার, মোখলেছুর রহমান, হায়দার আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মো. জাহেদুল ইসলামকে সভাপতি, মো. কোরবান আলীকে সাধারণ সম্পাদক এবং মনির হোসেনকে ক্যাশিয়ার করে এক বছর মেয়াদি ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This