বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে বিনামূল্যে বীজ ও সার পেল ১৬৫০ কৃষক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে আজ মঙ্গলবার বেলা ১১টায় কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নন্দীগ্রাম এর আয়োজনে রবি/২০২৫-২৬ অর্থবছরে বোরো উফশী ও বোরো হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত প্রান্তিক কৃষক/কৃষাণীদের ১৬০০ জনের মাঝে বোরো ধানবীজ ও সার এবং ৫০ জনের মাঝে বোরো হাইব্রিড ধানবীজ ও সার বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, শর্মিলী ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থালতামাজগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান সামছুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার নাজমুল হোসেন, শাহারুল ইসলাম, খাদেমুল ইসলাম, শাহাদাত হোসেন, সোহেল রানা, আব্দুস সালাম, সুজন কুমার, জহুরুল ইসলাম প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This