বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ ও জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এতে মাছ জব্দসহ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।
আজ বুধবার দুপুর ১২টায় নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রয়ের অপরাধে পার্শ্ববর্তী শাহাজাহানপুর উপজেলার আব্দুল বাছেদের ছেলে জাহিদ হাসান (১৯) কে বাংলাদেশ মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ২০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।
ওই সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This