মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ডিজেল ও মুদি ব্যবসায় জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দুই ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ওই সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ইমরান এন্ড আরমান ট্রেডার্স এর মালিক বড় কোষাশ গ্রামের আলিমুদ্দিনের ছেলে আতাউর রহমান (৪৪) কে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩হাজার টাকা এবং একই বাজারে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রয়ের অপরাধে এম ব্রাদার্স এর মালিক পন্ডিতপুকুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মামুন কে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
এসময় প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক আবু মুছা সরকার এবং সহযোগিতায় ছিলেন নন্দীগ্রাম থানা পুলিশ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS