বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন স্বামী কর্তৃক স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন স্বামী কর্তৃক স্ত্রীকে কুড়াল দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, শনিবার বিকাল ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
উক্ত গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে মানসিক রোগী তায়েজ উদ্দিন (৫০) স্ত্রী তিন সন্তানের জননী মোর্শেদা বেগম (৪৫) কে নিজ হাতে কুড়াল দিয়ে মাথা ও শরীরে কুপিয়ে হত্যা করে। ঐ সময় মোর্শেদার ডাক-চিৎকার শুনে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তার রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে উপস্থিত লোকজন মানসিক ভারসাম্যহীন স্বামীর হিংস্রতা দেখে তাকে অবরুদ্ধ করে রেখে নন্দীগ্রাম থানা পুলিশ কে সংবাদ দেয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানসিক ভারসাম্যহীন স্বামী তায়েজ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, খবর পেয়ে থানার ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মানসিক ভারসাম্যহীন ঘাতক স্বামী তায়েজ উদ্দিনকে আটক করে। উক্ত ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This