শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে আজ সোমবার দুপুর ২ টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৩ মুদি ব্যাবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ধারায় তোতা মিয়ার মুদি দোকানে ২ হাজার, শামীম হোসেনের মুদি দোকানে ১ হাজার এবং আব্দুস সাত্তারের মিষ্টির দোকানে ২ হাজারসহ মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু।
এসময় নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This