
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর (রবিবার) বিকেল সাড়ে ৪টায় নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ভাটরা ইউনিয়নের বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা'র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার গাজিউল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম থানার (ওসি) মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী সাজু প্রমুখ। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, উপজেলার খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, সমবায় অফিসার ঝরনা রানী দেবনাথ, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক, ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক ওমর ফারুক, সহকারী পল্লি উন্নয়ন অফিসার শরিফুল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ আরও অনেকেই।
পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তাঁদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।