শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে রাইচ মিলে প্লাস্টিক বস্তা ব্যবহার করায় অর্থদণ্ড প্রদান

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে রাইচ মিলে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করায় মিল মালিক কে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নাটোর-বগুড়া মহাসড়কের পূর্ব পার্শ্বে আকবর অটো এগ্রো রাইচ মিলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনাকালে উক্ত রাইচ মিলে চাল সংরক্ষন ও বাজারজাতকরণের লক্ষ্যে পাটের বস্তা ব্যবহার না করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর অধীনে মিল মালিক কে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু।
ওই সময় প্রসিকিউটর হিসেবে নন্দীগ্রাম থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS