বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আপন দুই ভাইয়ের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, উপজেলার ২নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের (টিটিগাড়ী) শহরকুড়ি গ্রামের আলহাজ্ব আব্দুল জলিল হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন (৬০) এবং মো. ইদ্রিস আলী (৫৫)।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার সময় বগুড়া-নাটোর মহাসড়কের শহড়কুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো, মাসুদুর ফাহিম।
প্রাপ্ততথ্যে জানা গেছে, প্রয়োজনীয় কাজ শেষে নন্দীগ্রাম থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আপন দুই ভাই। এমতাবস্থায়, রাজশাহী গামী যাত্রীবাহী বিআরটিসি বাস পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমরে মুচরে যায় এবং ঘটনাস্থলেই আপন দুই ভাইয়ের মৃত্যু হয়।
এ বিষয়ে, হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো. মাসুদুর ফাহিম জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জরিত ঘাতক বাস পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This