
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মো. ফজলুল করিম, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার (ওসি) হাফিজুর রহমান, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শাখার সভাপতি মুঞ্জুরুল ইসলাম রাজু, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশিদ তোতা, নন্দীগ্রাম উপজেলা বাস মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছার রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম সরকারী মহিলা ডিগ্রী কলেজের গ্রন্থগারিক মেরাজ মোহাম্মদ নবীউল্লাহ, নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা সিএনজি মালিক সমিতির সভাপতি আব্দুল হান্নান প্রমুখ। এছাড়াও বিআরটিএ'র প্রতিনিধি, সড়ক ও জনপদের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সহমত প্রকাশ করেন।