
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় এক বাক প্রতিবন্ধী ভ্যানচালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ শনিবার বিকাল ৪টায় নন্দীগ্রাম পৌরসভাধীন বৈলগ্রাম এলাকায় হাটকড়ই-ওমরপুরগামী আঞ্চলিক পাঁকা সড়কের উপর এ দাঁড়িয়ে থাকা অটো ভ্যানে ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে উপজেলার সিধইল পশ্চিমপাড়া গ্রামের মৃত মনসুর আলী মাস্টার এর ছেলে বাক প্রতিবন্ধী অটো ভ্যানচালক জাহিদুল ইসলাম (৪২) মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত প্রতিবন্ধী জাহিদুল অটো ভ্যান নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিল। এসময় সময় হাটকড়ই বাজারের দিক থেকে আসা চাউল ভর্তি অজ্ঞাতনামা ট্রাক ভ্যানের পিছনে স্বজোরে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে মুচরে যায় এবং ভিকটিম ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে ভিকটিমের লাশ উদ্ধার করে পরিবারকে সংবাদ দেয়। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশ বাড়িতে নিয়ে যায়।
নন্দীগ্রাম থানার এসআই মো. মোস্তাক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।