শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, থানার প্রতিনিধি এসআই মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী আবু তালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কামাল আজাদ, ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সরকারী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সারোয়ার জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু হক, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, পল্লি বিদ্যুতের এজিএম রকিবুজ্জামান, কুন্দারহাট হাইওয়ে থানার ওসির প্রতিনিধি সার্জন বাবর আলী, উপজেলা তথ্য কর্মকর্তা শারমিন আক্তার, প্রমুখ। উক্ত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This