বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবান্নে নতুন শাড়ি কিনে না দেওয়ায় স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামীর মৃত্যু

বিরামপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে নবান্ন উৎসবে স্ত্রী কে নতুন শাড়ি কিনে না দেওয়ায় স্বামী-স্ত্রী পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে থাকা বসার কাঠের পিঁড়ির আঘাতে স্বামী হাফিজুল ইসলাম (৫৫) এর মৃত্যু হয়েছে। এঘটনায় পুলিশ স্ত্রী রেহেনা বেগম (৫০) কে আটক করেছে।
আজ মঙ্গলবার উপজেলার দিওড় ইউনিয়নের কুঁচিয়া মোড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক।
স্থানীয় ও পুলিশ জানায়, আজ সকালে নবান্ন উপলক্ষে স্ত্রী রেহেনা বেগম স্বামী হাফিজুল ইসলাম কাছে নতুন শাড়ি নেয়ার আবদার করেন। এ নিয়ে দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে রেহেনা বেগম বসার পিঁড়া দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে আটক করেছে। লাশ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This