নবাবগঞ্জে আন্দোলন সংগ্রামে আহত কর্মীদের সাথে বিএনপির মতবিনিময় সভা


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত ও নির্যাতনের স্বীকার নেতাকর্মীদের নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য দেন ।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।আলোচনা সভা শেষে প্রধান অতিথি আহত ও নির্যাতনের স্বীকার ১৭ জন নেতাকর্মীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। তিনি বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের স্বীকার সকল নেতাকর্মীদের পাশে বিএনপি আছে এবং থাকবে। তিনি উপস্থিত নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামীর জন্য দলের হয়ে কাজ করার আহ্বান জানান।
