বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে কৃষি অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রোপ্রামের আওতায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হকের সভাপতিত্বে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কৃষি অধিপ্তরের পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক আবু জাফর মো. সাদেক, মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা কৃষি অফিসার তাপস কুমার রায়, কৃষি সম্প্রসারন অফিসার কেরামত আলী প্রমুখ কংগ্রেসে বক্তব্য দেন।
পার্টনার প্রোগ্রামের আওতায় নিরাপদ ফসল উৎপাদন ও পুষ্টি গুনাগুন অক্ষুণ্য রেখে চাষাবাদ, কৃষকদের আর্থিক ভাবে স্বাবলম্বী করার নানা দিক নিয়ে আলোচনা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This