সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বোরো ধানের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে নবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ পর্যায়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলার ফতেপুর মাড়াস মাঠে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক অফিসার শাহ আলম মিয়া কৃষকদের সচেতন মূলক বক্তব্য দেন। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবিব ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
এসময় মাঠে গিয়ে বোরো ধানের ব্রি ধান-১০২ জাতের প্রদর্শনী প্লট পরিদর্শন, কৃষকদের আধুনিক চাষাবাদ, উন্নত বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ ও রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS