বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে উপজেলা প্রশাসন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার কেন্দুয়া মালাপাড়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি ছোট ব্যবসার মাধ্যমে পরিবারের ভরণপোষণ করে আসছিলেন। হঠাৎ বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে তার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আগেও একাধিকবার লোকসানের মুখে পড়ায় শেষ পর্যন্ত তার ব্যবসা বন্ধ হয়ে যায়। ফলে পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন শফিকুল ইসলাম ।
ব্যবসায়ী ও পরিবার নিয়ে কষ্টে থাকার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসায় আজ সোমবার  নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান কেন্দুয়া মালাপাড়া গ্রামে সরজমিনে প্রতিষ্ঠানে গিয়ে তিনি শফিকুল ইসলামের পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে একটি চেক তুলে দেন।
শফিকুল ইসলাম বলেন, আমার জীবনের প্রথম উপহার পেলাম এটা শুধু অনুদান না ,আমার কাছে এটা অনেক মূল্যবান জিনিস। একজন উপজেলা প্রধান হয়েও নির্বাহী কর্মকর্তা আমার কাছে আসবে আমি কখনো ভাবিনি। আমি খুব খুশি।

এসময় তার পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তার মাধ্যমে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This