শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে গোয়াল ঘরে ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

হিলি প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে গোয়াল ঘরে ফ্যানের তারের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমিচুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে।
রবিবার জেলার নবাবগঞ্জ উপজেলার খটখটিয়া কৃষ্ণপুর ফরেস্ট অফিস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন।
নিহত আমিচুল ইসলাম(৩২) উপজেলার খটখটিয়া কৃষ্ণপুর ফরেস্ট অফিস পাড়া এলাকার মৃত্যু আজিজুর রহমানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিদ্যুৎ এর সুইচ অন রেখে বাড়ির ভেতরে গোয়াল ঘরে ফ্যানের তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে হাতে তার প্যাঁচানো অবস্থায় গোয়াল ঘরের মেঝেতে পড়ে যায়। অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে বিরামপুর থানায় একটি অপমৃত্যু দায়ের হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This