শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে ।
আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বর এসে শেষ হয় ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্রপ্রকাশ চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাফিদ মোস্তফা , জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ উপজেলা শাখার আমির নজরুল ইসলামসহ নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This