শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে তালগাছকে ঘিরে চাঞ্চল্য

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ফতেপুর মাড়াষ মৌজায় প্রায় ৩ একর ভুমির উপর অবস্থিত সীতার কোর্ট নামক এই বিহারটি। জনশ্রুতি রয়েছে রামের পত্নী সীতাকে পঞ্চবটীর বনের গভীরে বনবাস দিয়ে তার থাকার জন্য তৈরী করে দেয়া হয়েছিল একটি কুঠুরী। আর সেই কুঠুরীই হলো সীতার কোর্ট এমনটি দাবি স্থানীয় হিন্দু ধর্মালম্বীদের।

প্রায় সাড়ে তিনশ বর্গফুট ফুটের বিহারটিতে ছোট বড় ৪১টি কক্ষ রয়েছে। নিপুন হাতের গাঁথুনী ইমারতের লম্বা, মধ্যম ও ছোট ছোট ইট এবং চুন সূরকী দ্বারা বিহারটি নির্মিত।
নবাবগঞ্জ প্রাচীন এই ঐতিহ্যে ঘেরা সীতাকোট বিহার, যা ইতিহাসের এক মূল্যবান নিদর্শন। সেই সিতার কোট বিহারে রয়েছে একটি তালগাছ আর তালগাছ দেখা মিলেছে শ্রী রামের ছবি। সেই ছবি এখন আলোচনার কেন্দ্রে। স্থানীয়দের দাবি, এখানে ঘটেছে অলৌকিক ঘটনা। রহস্যময় আলো, অদ্ভুত শব্দ আর অজানা উপস্থিতির গুঞ্জনে শত শত মানুষের ভিড় বাড়ছে। রহস্যময় ঘটনার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখন আশেপাশের কয়েক জেলার মানুষ দেখতে আসছেন ।
নবাবগঞ্জ পূজা উৎযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বিপ্লব কুরমা সাহা বলেন- প্রতিবছর বৈশাখ মাসে আসেপাশের কয়েটি জেলার সনাতন ধর্মালম্বীরা এখানে ধর্মীয় অনুষ্ঠানে সমাবেত হন। সিতার কোট বিহারে রয়েছে অনেক ইতিহাস। তার প্রতি ছবি হিসাবে গত রাত বুধবার নয়টার সময় আমাকে এক ভক্ত ফোন করে বলেন সীতার কোট বিহারে যে তালগাছ রয়েছে সেখানে শ্রী রামের ছবি ভেসে উঠেছে। আমি গিয়ে দেখি অনেক মানুষ আসছেন দেখতে। আমি দেখলাম ওখানে তালগাছের গোড়ায় শ্রী রামের ছবি মানুষের ছায়া যেমন হয় তেমন ভাবে ভেসে উঠেছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This