বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে নিয়োগ বিধিমালা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে নিয়োগ বিধিমালা বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তারা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির উপজেলা শাখার সভাপতি শামীম পান্না, সাধারণ সম্পাদক শাহজালালসহ উপজেলায় কর্মরত সকল পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মীরা উপস্থিত ছিলেন।
পদগুলো রাজস্বখাতভুক্ত হওয়া সত্ত্বেও এখনো নিয়োগ বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়ন হয়নি। ফলে তারা পদোন্নতি, গ্রেড উন্নয়ন, শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণসহ ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত নিয়োগ বিধিমালা বাস্তবায়নের দাবিও জানান তারা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This