শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে বিনামুল্যে ৭’শ রোগীর চক্ষু চিকিৎসা ও ছানি অপরেশন

নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
চোখের সকল প্রকার চিকিৎসা সহ ছানীপড়া রোগীদের বাছাই করে বিনামুল্যে অপরাশেন করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে দিন ব্যাপি বিনামুল্যে প্রায় ৭’শ রোগীর চক্ষু চিকিৎসা ও ছানি অপরেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ (শনিবার) নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ডাচ্ বাংলা ব্যাংকের “দৃষ্টি” প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবতায় রক্তদান ব্লাড ব্যাংকের সহযোগিতায় ও দিনাজপুর গাক চক্ষু হাসপাতালের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান এ ক্যাম্পের উদ্বোধন করেন।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আ. ওয়াদুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্রপ্রকাশ চক্রবর্তী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফয়েজ ইমতিয়াজ, প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, উপজেলা জামায়াতে ইসলামের যুব বিভাগের সভাপতি ও মানবতায় রক্তদান ব্লাড ব্যাংকের মহাপরিচালক সেলিম রেজা, পরিচালক আরিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সুলতান মাহমুদ,গাক চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাগন সহ অনেক উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This