বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা মন্ডপে দায়িত্ব প্রাপ্ত আনসার-ভিডিপিদের ব্রিফিং অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নিপরাত্তায় দায়িত্বপ্রাপ্ত পিসি,এপিসি এবং আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ শিশু পার্ক মাঠে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আয়োজনে ব্রিফিং অনুষ্ঠান হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মুনতাসির মাহফুজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ মতিন দায়িত্ব প্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের মন্ডবের আইন শৃঙ্খলার সার্বিক বিষয়ে ব্রিফিং দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।”
এবারে উপজেলাতে মোট ৬৯টি পুজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পুজা মন্ডবের নিরাপত্তায় পিসি,এপিসি সহ মোট ৪২৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। তার মধ্যে ২৯০ জন পুরুষ ও ১৩৮ জন নারী সদস্য।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This