বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে শিশু সামস হত্যার প্রতিবাদে শোক র‍্যালি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের শিশু শিক্ষার্থী সিরাজুল ইসলাম (সামস) হত্যার প্রতিবাদে শোক র‍্যালি ও নীরবতা কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণ থেকে অধ্যক্ষ ইয়াসমিন আরা (লাকী) এর নেতৃত্বে শোক র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি কুশদহ ইউনিয়ন পরিষদসহ আফতাবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‍্যালিতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। শেষে নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা ও দোয়া অনুষ্ঠান পালন করা হয়।
এ সময় শিক্ষক ও অভিভাবক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS