
নবাবগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় দূর্গা পুঁজার শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বিএনপি’র নেতৃবৃন্দ। আজ শনিবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি’র রংপুর বিভাগীয় শাখার সহ সাংগঠনিক সম্পাদক আঃ খালেক, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল আজিম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা কমিটির আহবায়ক উত্তর কুমার সাহা, জেলা কমিটির সদস্য গজেন চন্দ্র বর্মন স্বপন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা প্রমূখ। আলোচনা শেষে উপজেলার ৫৮টি দুর্গাপুঁজা মন্ডবের পরিচালনা কমিটির প্রতিনিধির হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রধান অতিথি ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।