
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে ৫১টি নব মুসলিমম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় নবাবগঞ্জ ওলামা ঐক্য পরিষদ ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের অর্থায়নে এবং নবাবগঞ্জ ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার আয়োজনে নবাবগঞ্জ থানা মসজিদ প্রাঙ্গণে এ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে নবাবগঞ্জ ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা শাহাদত হোসেনের সভাপতিত্বে নব মুসলিমদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নবাবগঞ্জ থানা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আল আলিমুল রাজি, ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মুফতি আঃ আজিজ এবং ডিগ্রি কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাহমুদুল হাসান।
প্রথমবারের মতো এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় এলাকাবাসী আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে | সমাজের বিত্তবানদের এমন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।