শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবঞ্জে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে নবাবগঞ্জ গাছের বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ । আজ বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়ানের মালদহ ও বাগিচাপাড়া মাঝামাঝি মাঠের পাশে বাগান থেকে লাশ উদ্ধার করা হয় ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বাগানে পড়ে থাকা রক্তাত্ব অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায় আশেপাশের মানুষ । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজন পুরুষের লাশ উদ্ধার করে । তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে । তার পরনে একটি কালো গেঞ্জি ও কালো প্যান্ট ছিল ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আ. মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি । লাশ ময়না তদন্তের জন্য যথা সময়ে মর্গে পাঠানো হবে ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This