
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর পৌরসভার সাবেক ৩ বারের সফল মেয়র ও দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে এমপি হিসেবে নির্বাচিত হওয়ায় স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রাতে তার বাসভবনে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা প্রদান করা হয়।
দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম এর নেতৃত্বে সহকারী প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন, সিনিয়র শিক্ষক আকতারুল ইসলাম রাঙ্গা, মো. শাহ আলম, মো. রিয়াজ উদ্দিন, সুবর্ণা দাস, হোসনা বানু, মো. রবিউল ইসলাম, শাহাদাত হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন।
নব-নির্বাচিত এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার নেক দৃষ্টি রয়েছে এবং থাকবে। বাংলা স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুনগত মানের উন্নয়ন সহ সার্বিক বিষয় আমি দেখভাল করব। যেহেতু বাংলা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ইতিপূর্বে আমি শিক্ষার মান বৃদ্ধির বিষয় কাজ করেছি সে কারণেই বাংলা স্কুলের ব্যাপারে আমার সুদৃষ্টি থাকবে।