সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নানী বাড়িতে এসে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান, ক্ষুদ্র ও কৃষি ঋণ মওকুফের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি বলেন, মা বোনসহ নারীদের ফ্যামিলী কার্ড পৌঁছে দেয়া হবে। সেইসাথে মা ও শিশুদের সেবায় ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেয়া হবে।
নানীবাড়ির এলাকায় এসে তিনি বলেন, আজকে খুব ভালো আছি। বহুবছর পর আল্লাহর রহমতে নানী বাড়িতে এসেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই এলাকায় আমার নানীর বাড়ি। এ এলাকার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে বলে তিনি বলেন, নানী বাড়ির মানুষদের কাছে আমি ভোট চাই।
দিনাজপুর কৃষিপ্রধান অঞ্চল উল্লেখ করে তারেক রহমান দিনাজপুরের ঐতিহ্যবাহী কাটারী ভোগ চাউল ও লিচুকে বিশ্ববাজারে বাজারজাত করতে দিনাজপুরে কৃষিভিক্তিক শিল্প প্রতিষ্ঠান করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, দেশের খাদ্যভান্ডার বলে পরিচিত দিনাজপুরের ঐতিহ্যবাহী কাটারী ভোগ চাউল ও লিচুকে বিশ্ব বাজারে বাজারজাত করে বৈদেশিক মুদ্রা অর্জন করে এ অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়ন করতে হবে। একই সাথে এ অঞ্চলের বেকার যুকদের কাজে লাগাতে কৃষি ভিক্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ার প্রতিশ্রুতি তিনি দেন।
আজ শনিবার দুপুরে দিনাজপুরের বিরামপুর সরকারী কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি উপরোক্ত কথা বলেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গের তিনটি জেলায় সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৩টা বেজে ১৫ মিনিটে বিরামপুর কলেজ মাঠে এসে উপস্থিত হন। ৩ টা ৩৮ মিনিটে বক্তব্য শুরু করে উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রায় আধাঘন্টা বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মোকাররম হোসেন, সহ সভাপতি খালেকুজ্জামান বাবু, দিনাজপুর সদর-৩ আসনের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর হোসেন, দিনাজপুর -৪ আসনের প্রার্থী আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর -৫ আসনের প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান, দিনাজপুর -৬ আসনের প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
বিরামপুরে পৌঁছে স্টেজের ওপর টুলের ওপর দাঁড়িয়ে উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এসময় উপজাতি সাঁওতাল জনগোষ্ঠীর নৃত্যশিল্পীরা নৃত্যের মাধ্যমে তাকে স্বাগত জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This