শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাবালিকাকে অপহরণের পর ধর্ষণ

সাভার থেকে ধর্ষক গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় পলাতক আসামি মো. সুজন মিয়াকে (১৮) ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।  আজ রবিবার ভোরে ঢাকা জেলার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কালাই থানা পুলিশের একটি দল। এসময় অপহৃতা নাবালিকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষক কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ছত্রগ্রামের মজিবর রহমানের ছেলে। রোববার দুপুরে জয়পুরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট ভিকটিম (১৬) স্থানীয় গড়াইল মাদ্রাসা থেকে ২০২৪ সালে দাখিল পরীক্ষায় উত্তির্ণ সংক্রান্ত শিক্ষা সনদ ও অন্যান্য কাগজপত্র সংগ্রহের জন্য মাদ্রাসার উদ্দেশ্যে যাওয়ার পথে উপজেলার বানদিঘী নামক স্থানে পৌঁছালে সুজন ও তার সঙ্গে থাকা অজ্ঞাত ২/৩ জন তার পথরোধ করে একটি সাদা মাইক্রো বাসে উঠিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে সে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে খুঁজে না পেয়ে ভিকটিমের পিতা গত ১১ সেপ্টেম্বর জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুই জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি এফআইআর হিসেবে কালাই থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে মামলাটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৮/৯(৩) ধারায় রুজু করা হয়। যার থানার মামলা নং-১৩।
পরবর্তীতে আসামীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় কালাই থানা পুলিশ এজাহার নামীয় আসামী সুজনকে গ্রেফতার ও অপহৃতা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। মামলার পলাতক অপর আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামি সুজন মিয়াকে জয়পুরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালতে ভিকটিমের জবানবন্দী রেকর্ড ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS