শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

না ফেরার দেশে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন অসুস্থতার পর শেষ নিশ্বাস ত্যাগ করেছেন উত্তর জনপদের রাজনৈতিক কিংবদন্তী দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার। রোববার (২৯সেপ্টেম্বর) রাত ৮টায় ঢাকা ল্যাব এইড স্পেশালাইষ্ট হাসপাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনে এ্যাড. মহিউদ্দিন কাদের। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দেশে এবং দেশের বাইরে তার চিকিৎসা চলছিল। শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত কয়েকদিন আগে তাকে ঢাকা ল্যাব এইড স্পেশালাইষ্ট হাসপাপাতালে ভর্তি করা হয় এবং একদিন এক রাত আইসিইউ তে রাখা হয়। রোববার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার দীর্ঘ প্রায় ৪০ বছর জেলা আওয়ামী লীগের রাজনৈতিক দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে (ফুলবাড়ী-পার্বতীপুর) দিনাজপুর -৫ অসনে লাগাতার ৮ বার এমপি নির্বাচিত হয়েছেন। একাধারে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This