নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে: আসিফ মাহমুদ


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশকে ব্যাহত করছে। সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তিনি। জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদসহ যারা আত্মত্যাগ করেছেন, তাদের রক্তের বিনিময়ে অর্জিত চেতনা বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এনসিপির রাজনৈতিক আন্দোলন অব্যাহত রয়েছে।
আজ রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর করে তিনি এসব কথা বলেন। কবর জিয়াররতে শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার অংশ হিসেবে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
উল্লেখ্য, জুলাই বিপ্লবের সময় পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদের মৃত্যু সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার আত্মত্যাগ আন্দোলনকে আরও বেগবান করে তোলে ।২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আবু সাঈদ। পরদিন তাকে তাঁর গ্রামেে বাড়ী পীরগঞ্জ উপজেলার বাবনপুরে দাফন করা হয়। বেগম রোয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক।
