সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচিত দলের কাছে পরাজিত দলের নেতা-কর্মীরা যেন নিরাপদ থাকে- ডাঃ জাহিদ হোসেন

হিলি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক নির্বাচিত দলের নেতাকর্মীদের দারা পরাজিত দলের নেতা-কর্মীরা যেন নিরাপদ থাকে। সেই সাথে দেশের সেবা করতে এসে কেউ যেন কর্তৃত্ববাদী সরকার না বলতে পারে। সেই অনুপ্রেরণা পেয়েছি চব্বিশের জুলাই থেকে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অন্য দিকে দিনাজপুর-৬ আসনের ১৯৯ টি ভোট কেন্দ্রের এবং পোষ্টাল বিডি ভোট সহ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বেসরকারি ভাবে ফলাফল মতে, ধানের শীষ প্রতীক নিয়ে অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট পেয়েছেন।
আজ শুক্রবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ডাঃ জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারের শেষ মুহূর্তে বাংলাদেশের মানুষ যে দৃশ্য দেখেছে আল্লাহর কাছে প্রর্থনা করি বাংলাদেশে এ দৃশ্য যেন আর পুনরাবৃত্তি না হয়। দেশের সেবা করতে এসে কর্তৃত্ববাদী সরকার কেউ যেন না বলতে পারে।
তিনি আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এর আন্দোলন সহ গেলো ১৮ বছরে অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। ৮০০-এর বেশি নেতাকর্মী গুম হয়েছে। এছাড়াও জুলাই আগস্টের যে আওয়ামী সরকারের জুলুম নির্যাতন সহ্য করেছে। পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে তা দেশের নিকৃষ্ট ইতিহাস। আমি দিনাজপুর-৬ আসনের মানুষের পাশাপাশি দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ওপরে দেশ পরিচালনার দ্বায়িত্ব দেওয়ার জন্য।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS