শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নীলফামারীতে ৮ম কাব ক্যাম্পুরী সমাপনী


নীলফামারী প্রতিনিধি
‘কাবিং করি সবুজ প্রকৃতি গড়ি’ এ প্রতিপাদ্যে নীলফামারীতে ৫দিন ব্যাপী অনুষ্ঠিত ৮ম উপজেলা কাব ক্যাম্পুরী শেষ হয়েছে। গতকাল রোবার রাত ৮টায় নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব শির্ক্ষাথীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৮ম ক্যাম্পুরী চীফ আশরাফুল হকের সভাপতিত্বে ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, বাংলাদেশ স্কাউটস সদর দপ্তরের সাবেক যুগ্ম নির্বাহী পরিচালক তৌহিদ উদ্দীন আহমেদ, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানীর, বাংলাদেশ স্কাউটস নীলফামারী সদর উপজেলার কমিশনার গোলাম মোস্তফা খোকন, ৮ম কাব ক্যাম্পুরীর সদস্য সচিব আতাউর রহমান, স্কাউটসের সহকারি লিডার ট্রেনার খলিলুর রহমান প্রমূখ।
আয়োজকরা জানান, বাংলাদেশ স্কাউটস, নীলফামারী সদর উপজেলার শাখার আয়োজনে ৮ম উপজেলা কাব ক্যাম্পুরীতে সদর উপজেলার ৪২টি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This