
নিজেস্ব প্রতিবেদক
প্রান্তিক এলাকায় সড়ক মেরামত এবং ন্যায্যতা ভিত্তিক সরকারি সেবা প্রাপ্তিতে দিনাজপুরের ফুলবাড়ীতে আ্যডভোকেসিসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় দাউদপুর সিসিডিবি-সিপিআরপি এর অয়োজনে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সমাজের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে স্টেকহোল্ডারদের সাথে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই আ্যডভোকেসিসভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেসি সভায় উপজেলা সমব্যায় কর্মকর্তা মাজাহারুল ইসলাম এর সভাপতিত্বে এবং দাদপুর সিসিডিবি’র এরিয়া ম্যানেজার দর্কা সেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, শিবনগর ইউনিয়ন পরিষদের সভাপতি সামিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মাহুদুনবী, সিসিডিবির জেন্ডার কো-অডিনেটর মারজিয়া হাসান প্রভা, ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন নেটওয়ার্ক এর সভাপতি মুন্নি মুরমু, নথন জামাদানী কৃষি সমব্যায় সমিতি লি: এর সদস্য শিউলী আরা, কালকুন উষা ক্ষুদ্র নৃতাত্বিক সমব্যায় সমিতি লি: এর সভাপতি জসিপিনা মার্ডি, কামারডাঙ্গা জবা ক্ষুদ্র নৃতাত্বিক সমব্যায় সমিতি লি: এর সভাপতি গোলাপি হাসদা। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রশিক্ষক সমিসেস জয়মুনি সিংহ এবং ফুলবাড়ী উপজেলার সমাজ সংগঠক মানিক কুজুর।
উল্লেখ্য: সিসিডিবি সমাজের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ফুলবাড়ী উপজেলায় দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। সামাজিক ও পারিবারিক উন্নয়নে, সদস্যদের নের্তত্বে জনসংগঠন/ফোরাম গঠন ও শক্তিশালী করনের পাশাপাশি এ সকল জনসংগঠনের মাধ্যমে বিবিধ সামাজিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে আসছে।
সম্পূর্ন অরাজনৈতিক এ সংগঠনসমূহ সঞ্চয়-ঋন কার্যক্রমের পাশাপাশি সমিতির/ফোরামের সদস্যদের এবং এলাকার মানুষের জন্য স্বেচ্ছাসেবা মূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এলাকাভিত্তিক জরাজীর্ন রাস্তা মেরামত, আদিবাসী ও প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর জন্য ন্যায্যতা ভিত্তিক বিভিন্ন নাগরিক সুবিধা প্রাপ্তির জন্য সরকারি-বেসরকারী বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে এই অ্যডভোকেসি সভার আয়োজন করা হয়।