বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে এতিমদের নিয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলামের উদ্যোগে জেলা সরকারি অডিটোরিয়াম চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে পৌর বিএনপির নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
আয়োজক তৌহিদুল ইসলাম বলেন, “মানুষের নেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা সবাই প্রার্থনা করেছি। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসুক —এটাই আমাদের কামনা।”

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This