শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে নিহত ১, আহত ২

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে বিকাশ চন্দ্র রায় (২৬) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাক্টরে থাকা আরও দুই আরোহী আহত হয়েছে। আহতরা হলেন নাহিদ ইসলাম (১৪) ও মিজানুর রহমান (৩৫)। গতকাল মঙ্গলবার সন্ধ‍্যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, বিকাশ হাড়িভাসা ইউনিয়নের লক্ষপতিপাড়া গ্রামের জিতেন্দ্রনাথ রায়ের ছেলে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম সড়ক দূর্ঘটনায় এক জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান ও স্থানীয়রা জানায়, চাষাবাদ শেষে ট্রাক্টরটি মাটির রাস্তা থেকে পঞ্চগড়-হাড়িভাসা আঞ্চলিক সড়কে উঠার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক। স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত চালকসহ অপর দুইজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউসার আহমেদ বিকাশকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This