শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড়  জেলা তথ্য অফিসের আয়োজনে পঞ্চগড় সদর উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ  আব্দুল মতিন ডালি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ এ.কে. এম ওয়াহিদুজ্জামান । জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ হায়দার আলী, (রু:দা:) । উক্ত অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও কলেজের ৩০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক তন্ময় কুমার দাস ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This