
পঞ্চগড় প্রতিনিধি
জেলা প্রশাসনের অনুমোদন ব্যতীত মাটি সংগ্রহ করার দায়ে পঞ্চগড়ের আটোয়ারীতে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ফেব্রুয়ারী) বিকালে জেলা প্রশাসন পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে আটোয়ারী উপজেলার লক্ষীদ্বার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স কে এম আর ব্রিকস এর মালিক মো. মিজানুর রহমান ও মেসার্স এস এ বি ব্রিকস এর মালিক মোছা. সাবিনা ইয়াছমিন কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাফিউল মাজলুবিন রহমান অভিযানে নেতৃত্ব দেন। এসময় পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
মোবইল কোর্ট সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩(সংশোধিত ২০১৯) এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(খ) ধারায় এ দন্ড প্রদান করা হয়েছে।
