বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে পরিচ্ছনতা ও ডাস্টবিন স্থাপন কর্মসূচী পালিত

পঞ্চগড় প্রতিনিধি
পর্যটকের ভীরে পঞ্চগড়ের পর্যটন এলাকাগুলো মুখরিত হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটে আসছেন তেঁতুলিয়া এবং পঞ্চগড়ের বিভিন্ন পর্যটন স্পটে। এই স্পটগুলো যাতে পরিচ্ছন্ন থাকে এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য পরিচ্ছন্নতা অভিযান এবং ডাস্টবিন স্থাপন কর্মসূচী পালিত হয়েছে।

‘পর্যটক আপনজন পরিচ্ছন্ন পর্যটন’- প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পালিত হয়েছে এই কর্মসূচি। আজ শনিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেতুলতলায় এ কর্মসূচির আয়োজন করে ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন পঞ্চগড় নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই কর্মসূচীতে অংশ নেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ব্যারিস্টার নওফল জমির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, সদস্য সচিব জাকির হোসেন এবং টুরিস্ট পুলিশ জোনের সদস্যরা। সংগঠনটির সাধারণ সম্পাদক আতিকুজ্জামান শাকিলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি তাজউদ্দিন আহম্মেদ, সোহেল প্রধান মানিক, সাংগঠনিক সম্পাদক এসকে দোয়েল, মাসুদ রানা, খন্দকার আবু সালেহ ইমরান, জুলহাস উদ্দিন, রবিউল ইসলাম রতন, মর্জিনা আক্তার মাহি, আসাদুজ্জামান আসাদ, তহিদুল হক, নুরুজ্জামান দুলাল, আবু বক্কর সিদ্দিক সবুজসহ অনেকে। কর্মসূচিতে ৬টি ডাস্টবিন স্থাপন করা হয়। এ সময় ব্যারিস্টার নওফল জমির পর্যটন নগরীর পরিচ্ছন্ন রাখার জন্য ২০টি স্ট্রিক উপহার দিয়ে ব্যবহার পদ্ধতি শিখিয়ে দেন। এসব স্ট্রিক দিয়ে সহজে ময়লা তুলে ডাস্টবিনে রাখার সহায়ক হিসেবে কাজ করবে। ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব পঞ্চগড় এর উদ্যোগে যে কাজটি হাতে নেয়া হয়েছে, তার মাধ্যমে পর্যটনে উন্নতি করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করি। পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এটা শুধু পর্যটনের ক্ষেত্রে নয়, পরিস্কার পরিচ্ছন্নতা আমাদের ধর্মীয় ভাবে নিহিত। আসলে পর্যটনের এ সম্ভাবনাকে আমার যদি উন্মেষ করতে চাই তাহলে পদক্ষেপ গ্রহণ করা খুবই প্রয়োজন। তার মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা নি:সন্দেহে প্রাথমিক স্তর। তাই আমরা পর্যটন শিল্প উন্নয়নে এ কার্যক্রমের সঙ্গে থাকবো।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This