শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে প্রথমবারের মতো প্যারেন্টিং প্রশিক্ষণ

পঞ্চগড় সংবাদদাতা

আদর্শ সন্তান প্রতিপালন ও সুশিক্ষা প্রদানে অভিভাবকদের করণীয় শীর্ষক দিনব্যাপী, প্যারেন্টিং প্রশিক্ষণ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে। অনুষ্ঠানের আয়োজক স্কুল অব দ্য হলি কোরআন এবং এটি নিবেদন করেছে আল ইহসান হজ্জ গ্রুপ।

আগামী ৩০ নভেম্বর, শনিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। উত্তরাঞ্চলে প্রথমবারের মতো এমন একটি প্যারেন্টিং প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।

সম্মেলনে উপস্থিত ছিলেন স্কুল অব দ্য হলি কোরআন এর প্রতিষ্ঠাতা পরিচালক এম. এজাজ আহম্মেদ। স্কুল অব দ্য হলি কোরআন এর সভাপতি এইচ. এম. মনিরুল ইসলাম মোল্লা। আল ইহসান হজ্জ গ্রুপ এর পরিচালক আহসান উল্লাহ।

৩০ শে নভেম্বর অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের সারোয়ার আহমেদ, প্রেসিডেন্ট, প্রিন্টিং কোচ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রশিক্ষণ ও আলোচনায় অংশ নেবেন বগুড়া মাদরাসাতুল মাদিনাহ’র পরিচালক মুফতি মনোয়ার হোসেন। আল মাহির স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ঢাকা’র পরিচালক এইচ. এম. রায়হানুল কাবির।  লেখক ও অনুবাদক মিজান রহমান। লেখক, গবেষক ও ইসলামী স্কুল বিশেষজ্ঞ একে. এম. নজরুল ইসলাম। আশা করা হচ্ছে এই প্যারেন্টিং প্রশিক্ষণ অভিভাবকদের জন্য একটি দিকনির্দেশনামূলক ও গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This