বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে প্রাণোচ্ছ্বাসের ১৬ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

পঞ্চগড় প্রতিনিধি

আত্মসেবা নয়, মানব সেবা- স্লোগানে পঞ্চগড়ের স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণোচ্ছ্বাসের ১৬ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রাণোচ্ছ্বাসের নির্বাহী কমিটির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো.  সাবেত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, স্থানীয় প্রাণোচ্ছ্বাস সভাপতি ডা:এস এম মাহাবুব উল আলম।

এ্য‌।ডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণোচ্ছ্বাশ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মু. মাস‌উদ আলম ও শাকিল হোসেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This