
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে মেধা ভিত্তিক একাডেমিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ পুলিশ স্মৃতি এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তবিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষার্থী আলিউল আল আপন, সহকারী শিক্ষক নাজমুল আমিন নয়ন, হায়দার আলী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে মেধাভিত্তিক একাডেমিক পুরস্কার তুলে দেওয়া হয়।