
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পঞ্চগড় পুলিশ সুপার ও শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বেে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক মো. তহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শইমী ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, জেলা যুবদলের সভাপতি মো. ফেরদৌস ওয়াহিদ রাসেল, মাগুড়া প্রধান পাড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান প্রধান উপস্থিত প্রমুখ।