শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ সড়ক দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি
“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে পঞ্চগড় বিআরটিএ সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসন ও সড়ক বিভাগের সহযোগিতায় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন হলরুমে শিক্ষার্থীদের নিয়ে যানবাহন চলাচলের নিয়ম ও ট্রাফিক আইন বিষয়ে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাঈন। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান আলম, আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার নিশাদ আনজুম মারফি, ট্রাফিক পুলিশ পরিদর্শক চন্দ্রন কুমার, ও বিআরটিএ মোটরযান পরিদর্শক মো. রেজোয়ান শাহ্। শিক্ষার্থীরাও এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This