প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৪, ১:৫১ অপরাহ্ণ
পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ সড়ক দিবস পালিত
![]()
পঞ্চগড় প্রতিনিধি
"ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে পঞ্চগড় বিআরটিএ সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসন ও সড়ক বিভাগের সহযোগিতায় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন হলরুমে শিক্ষার্থীদের নিয়ে যানবাহন চলাচলের নিয়ম ও ট্রাফিক আইন বিষয়ে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাঈন। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান আলম, আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার নিশাদ আনজুম মারফি, ট্রাফিক পুলিশ পরিদর্শক চন্দ্রন কুমার, ও বিআরটিএ মোটরযান পরিদর্শক মো. রেজোয়ান শাহ্। শিক্ষার্থীরাও এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
Copyright © 2026 Daily Deshmaa. All rights reserved.