বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সুবিধা বঞ্চিত, বিশেষ চাহিদা সম্পন্ন ও গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মাগুড়া প্রধান পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে
পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (চইএঝ) স্কীম এর আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে সুবিধা বঞ্চিত, বিশেষ চাহিদা সম্পন্ন ও গরিব মেধাবী ২০ জন শিক্ষার্থীকে ৫ হাজার করে মোট এক লাখ টাকার চেক বিতরণ করা হয়।

উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাগুড়া প্রধান পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ফরিদুল বশির প্রধান। অন্যান্যদের মধ্যে মাগুড়া প্রধান পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী প্রধান শিক্ষক মোঃ হেমাইল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি আহসান হাবীব , সহকারী শিক্ষক ললিত চন্দ্র রায়, অভিভাবক নজরুল ইসলাম বক্তব্য দেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This