পঞ্চগড়ে সারজিস আলম এর নির্বাচনী পথসভা


পঞ্চগড় প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ পঞ্চগড়-১ বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপাসহ ১০ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মো:সারজিস আলম এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার রজলী বাজার ১০ দলীয় ঐক্যের আয়োজনে মাগুড়া ইউনিয়নের রজলী বাজার এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় মাগুড়া ইউনিয়নের জামায়াতে ইসলামের সভাপতি আনোয়ার সাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ১০ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মো: সারজিস আলম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, জেলা নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মীর মোর্শেদ তুহিন,এলডিপির জেলা সভাপতি রেজাউল ইসলাম,সদর উপজেলার জামায়াতের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান,এনসিপির সদর উপজেলার আহবায়ক মাওলানা আরমান আলী, জাগপার মাগুড়া ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী প্রমুখ।
